Latest

Country

খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি ও কুপিয়ে জখম

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার লবণচরা এলাকায় প্রকাশ্য দিবালোকে মো. আরিফ (২৪) নামে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় সংঘটিত এই বর্বরোচিত হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. আরিফ

স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় অবস্থান করছিলেন মো. আরিফ। এ সময় হঠাৎ দুইটি মোটরসাইকেলে করে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ক্ষান্ত না হয়ে পরে তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত আরিফের চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে অবিলম্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। আহত আরিফ লবণচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকার মো. আবুল কালাম সিকদারের ছেলে।

এদিকে হামলার শিকার আরিফ এখনো পর্যন্ত হামলাকারীদের কাউকেই শনাক্ত করতে পারেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে এই হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লবণচরা থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে এবং এই জঘন্য অপরাধের পেছনের কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত ও অভিযান শুরু করেছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন