Latest

Country

মোংলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের সাজা

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের দিগরাজ মিয়াপাড়া বালুর মাঠ শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে। সোমবার দুপুরে চালানো এই অভিযানে নিজ বাড়ি থেকে ওমর ফারুক খাঁনকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার আলি হোসেন খাঁনের ছেলে।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ওমর ফারুকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৭৮০ গ্রাম গাঁজা জব্দের পর অভিযুক্তকে আটক করে মোংলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বসে। আসামির স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজারও আদেশ দেওয়া হয়েছে।

আদালতের রায় ঘোষণার পর জব্দকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ গণমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন