Latest

Country

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান আরও জোরদার করা হবে।
আটককৃত

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে গত ২৭ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শ্রীনগরের দেউলভোগ এলাকার মৃত দিপু খানের পুত্র মো. মুন খানকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম হেরোইন। আটককৃত মুন খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

লৌহজং থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাজুড়ে চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন