Latest

Country

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শুরু হয়েছে ‘ক্লিন সানডে’ কর্মসূচী। এর আওতায় আজ রোববার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নগরীর দুটি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে পুরো জেলাকে পরিচ্ছন্ন রাখার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
স্কুল পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রশাসনের ‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের অংশ হিসেবে 'যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জেলা প্রশাসক পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

মো. সাইফুর রহমান জানান, ময়মনসিংহের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রোববার এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজের তদারকি ও মূল্যায়নের জন্য একটি সমন্বিত কমিটি গঠন করা হবে, যা প্রতি মাসে সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে।

শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের বাড়ি পরিষ্কার রাখার মতোই শিক্ষা প্রতিষ্ঠান ও শহরকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ সময় চকলেটের খোসাসহ বিভিন্ন আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার তাগিদ দেন তিনি।

কর্মসূচিতে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন