Latest

Literature

দূরত্বই উত্তর

লাকি জাদু
লাকি জাদু

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শব্দ নয়,
নীরবতাই শ্রেষ্ঠ ভাষা।
সব যুদ্ধ -জিতে যেতে হয় না,
কিছু যুদ্ধ ছেড়ে আসাই বিজয়।
লাকি জাদু

যেখানে সম্মানের বদলে
অবহেলা জমে ধুলোর সংজ্ঞা,
সেখানে আর দাঁড়িয়ে থাকা নয়—
নীরবে সরে আসাই প্রজ্ঞা।

তর্ক নয়, প্রতিশোধ নয়,
রাগের আগুনেও নয় আত্মসমর্পণ।
শুধু দূরত্বের একফালি দেয়াল তুলে
নিজেকে বাঁচিয়ে রাখাই সাহসের পণ।

নীরবতারও উচ্চারণ আছে,
আর আত্মসম্মানেরও একটি ঠিকানা—
যেখানে নিজের শান্তি
সবার আগে অগ্রাধিকার পায়।

অসম্মানের একমাত্র জবাব
চিৎকার নয়, অভিযোগ নয়
মাথা উঁচু করে
নীরবে দূরে চলে যাওয়া।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন