Latest

Country

মহিপুরে জমি বিরোধে বৃদ্ধকে হত্যা: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ২ আসামি গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক এলাকায় সফল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন নয়াকাটা গ্রামের মো. সালেক ও মো. ছারোয়ার। র‌্যাব-৮ সদর দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জের একাধিক ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে এই দুই আসামিকে আটক করা হয়। গত ২৪ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জুলকুড়ি এলাকা থেকে সালেক এবং পরদিন ২৫ জুলাই ঢাকার গুলশান থেকে ছারোয়ারকে গ্রেফতার করা হয়।

নথিপত্র অনুযায়ী, ভুক্তভোগী হারিচ আহম্মদ ওরফে মজিবুরের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে যান অভিযুক্তরা। গত ১৯ জুলাই সকালে মজিবুর বাধা দিলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে গুরুতর আহত মজিবুর বরগুনার আমতলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা রুজু করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই এক আসামিকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরজনকে আনার কাজ চলছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন