Latest

Country

বগুড়ায় যুবদল নেতা সাগর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতা আতিকুর রহমান সাগর হত্যাকাণ্ডের বিচার চেয়ে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুরে পাঁচবাড়িয়া হাট এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পাঁচবাড়িয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

সমাবেশ পরবর্তী মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আতিকুর রহমান সাগরকে অত্যন্ত পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন অতিবাহিত হলেও মূল পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অনতিবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে নিহত সাগরের মা সাজেদা বেগম, স্ত্রী মার্জিয়া বেগম, শিশু পুত্র আল সাদিক এবং বড় ভাই আরিফুল ইসলাম স্বপন কান্নায় ভেঙে পড়েন। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাস হোসেন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রশাসনের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার দাবি জানান।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন