Latest

Country

মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের নতুন কমিটি, সভাপতি জুনায়েদ ও সম্পাদক হীরা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'আনমনা প্রাঙ্গণ'-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জুনায়েদ সভাপতি এবং শাহনাজ হীরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে গোবিন্দ চন্দ্র মন্ডল ও তাহের মাহমুদ এবং যুগ্ম সম্পাদক হিসেবে মো. আনিছুর রহমান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মিলন শেখ, অর্থ সম্পাদক জোহরা আক্তার ঝর্না, দপ্তর সম্পাদক কানন ইয়াছিন, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া, সাহিত্য সম্পাদক মো. নেছারউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আরিক আনজুম আলিফ নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—মোজাম্মেল হোসেন সজল, মুজিবুর রহমান সুমন চৌধুরী, কবি মাসুদ আহমেদ অর্ণব, বাউল জাহাঙ্গীর, অ্যাডভোকেট মনির হোসেন ও মো. মাসুদ রানা।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ এপ্রিল কক্সবাজারে এক আনন্দ ভ্রমণে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতি কর্মী কবি আনমনা আনোয়ার। তাঁর স্মৃতি রক্ষার্থে ২০২০ সালের ১৮ মার্চ মুন্সীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয় এই সাংস্কৃতিক সংগঠনটি।

৬০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন