Latest

Country

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার এলাকার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন এক যুবক। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক তাবলিগ জামাতের সঙ্গীদের সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাট এলাকায় শনিবার (২৫ জুলাই) দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ফয়সাল (২২) সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের বাসিন্দা। তিনি হেলাল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, ফয়সাল কয়েকজন মুসল্লির সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাজারসংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার শেষে মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন