Latest

Country

বিষ দিয়ে মাছ শিকারীদের ছাড় দেয়া হবে না: মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং দস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলায় আয়োজিত এক সংলাপে তিনি বনের সুরক্ষায় কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বননির্ভরশীল প্রকৃত জেলেদের সহায়তায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাটের মোংলা উপজেলা মিলনায়তনে আয়োজিত 'টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা' শীর্ষক এক দিনব্যাপী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে দস্যুদের হাত থেকে সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনতে বর্তমান সরকার অত্যন্ত জোরালোভাবে কাজ করছে। দস্যুদের আর নতুন কোনো পুনর্বাসন দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভালো পথে ফিরে আসতে হবে, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে।

উপকূলীয় এলাকার কিছু মানুষই বনের ক্ষতি করছে মন্তব্য করে ড. শেখ ফরিদুল ইসলাম সতর্ক করে বলেন, বিষ প্রয়োগ করে সুন্দরবনের নদী-খালে মাছ শিকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। তবে বনের ওপর নির্ভরশীল প্রকৃত জনগোষ্ঠীর পাশে সরকার রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, আট হাজার ২৭১টি জেলে পরিবারের জন্য ইতোমধ্যে ৬৬১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

এর আগে সকালে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন