Latest

Country

খুলনায় সজিব হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার বটিয়াঘাটায় আলোচিত সজিব হাওলাদার রাজন হত্যা মামলার অন্যতম আসামি রাজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। যৌথ অভিযানে গ্রেফতারের পর অভিযুক্ত আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
খুলনা (ম্যাপ)

পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের নেতৃত্বে খুলনা সদর থানা পুলিশের সহযোগিতায় এক যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মহানগরীর বানিয়াখামার এলাকা থেকে অভিযুক্ত রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। এই মামলায় রাজ ছাড়াও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ২২ জুলাই বটিয়াঘাটার তেঁতুলতলা-আশিক সড়কের পাশের একটি বিলের পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানান, গত ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে হরিণটানা এলাকা থেকে তার ইজিবাইকটি উদ্ধার করা হলেও ব্যাটারিগুলো উধাও ছিল। ধারণা করা হচ্ছে, ব্যাটারি চুরির উদ্দেশ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এই ঘটনায় রাজনের মা রাশিদা বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশি তৎপরতা বৃদ্ধি পায় এবং তদন্তের সূত্র ধরে মূল আসামিকে আইনের আওতায় আনা হয়। বটিয়াঘাটা থানার ওসি জানান, গ্রেফতারের পর রাজ শিকদার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন