Latest

Literature

তারার মেলা

তানিয়া তনু
তানিয়া তনু

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আমি তোমাকে জীবনের সবচেয়ে দামী রত্ন ভেবেছিলাম, হৃদয়ের সবটুকু ভালোবাসা নিঃসংকোচে সঁপে দিয়েছিলাম।

আমি তোমাকে আকাশসমান বিশ্বাস করেছিলাম,
সেই বিশ্বাসের রঙে হাজারো স্বপ্ন এঁকেছিলাম।
তানিয়া তনু

একটি তারার আলোয় জীবন সাজানোর আশায়,
নিজের সব সুখ-স্বপ্ন রেখে এসেছিলাম পেছনেই।

ভাবিনি, আলো খুঁজতে গিয়ে একদিন,
গভীর অন্ধকারেই হারাবে আমার রঙিন দিন।

তোমার একটি হাসির জন্য, নীরবে হেসে গেছি,
নিজের সব কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখেছি।

আজ বুঝি, সব চকচকে জিনিস হীরা হয়ে ওঠে না,
সব প্রতিশ্রুতি শেষ পর্যন্ত সত্যের আলো ছোঁয় না।

তবুও তোমার স্মৃতি আজও হৃদয়ে রয়ে যায়,
নীরবতার গভীর সুরে প্রতিদিন ফিরে ফিরে গায়।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন