Latest

Country

কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কাওসার (২৫) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মরদেহ উদ্ধার

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সাথে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কাওসার ও তার বন্ধুরা মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তলিয়ে যেতে থাকেন তিনি।

কাওসারের বন্ধু শাওন জানান, সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাওয়ার পর তিনি কাওসারকে বাঁচানোর জন্য চিৎকার করতে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যাওয়ায় ব্যর্থ হন। এরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাওসারের মৃত্যু হয়েছিল।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন