Latest

Country

খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উদযাপিত

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর জোড়াগেট প্রেমকাননে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের উপস্থিতিতে এ উৎসব এক মিলনমেলায় পরিণত হয়।
উল্টো রথযাত্রা উদযাপিত

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) খুলনার যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বর্ণাঢ্য উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশের মানুষ আবহমানকাল ধরে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই ঐতিহ্যকে অটুট রেখে আমাদের দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব মো. শরিফুজ্জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল। মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসকন খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভক্তরা শঙ্খ, ঘণ্টা ও বাদ্যযন্ত্র বাজিয়ে উলুধ্বনি সহকারে রথের দড়ি টেনে প্রেমকানন থেকে নিজ নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তৃষ্ণার্ত ভক্তদের মাঝে জল ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন