Latest

Literature

এক তরফা টান

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালোবাসার মানুষটির কাছে সামান্য সান্নিধ্যের আকাঙ্ক্ষা, অবহেলা সহ্য করে নীরবে অপেক্ষা আর একতরফা আবেগের গভীর টান—এই অনুভূতিগুলোই কবিতায় মূর্ত হয়ে উঠেছে। গুলশান চৌধুরীর কবিতা ‘এক তরফা টান’-এ প্রকাশ পেয়েছে অপূর্ণ ভালোবাসার একান্ত অনুভব ও নিঃশব্দ আত্মসমর্পণের গল্প।

যতোটা অবজ্ঞা সহ্য করা যায়
যতোটা নত হওয়া যায় সবই করেছি
শুধু একটু সান্নিধ্য চেয়েছিলাম বলে পেয়েছি, চাওয়াটুকু পূরণ হয়েছে।
যতটুকু চাওয়া ছিল
তার থেকে অনেক বেশি!
কাঁপতো বুক ধুকপুক ধুকপুক
নীরব থেকেছি পেতে সুখ
আবেগ আকুতিটুকু করেছি পেশ
ইচ্ছে শক্তি দিয়ে অনিঃশ্বেষ
মনটা থাকত হয়ে উন্মুখ।

কি-ই-বা করার ছিল!
মন মানত না যে অস্থির হতো
নিজের জন্যই তো সব
তার তো কোনো প্রয়োজন ছিল না
না ছিলো কোনো আকুতি
এক তরফা টান এই আর কি!!

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন