Latest

Country

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আটজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখে দেওয়ার পর অনুপ্রবেশকারীরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা

আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নদীপথে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছিল বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কাটিয়ে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন হিজড়া (ট্রান্সজেন্ডার) ছিলেন।

সীমান্তে বিজিবির টহল দল দ্রুত অবস্থান নিয়ে এই অনধিকার প্রবেশ ঠেকিয়ে দেয়। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন