Latest

Country

সিদ্ধিরগঞ্জে মারধরে অটোরিকশাচালকের মৃত্যু, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জপুর এলাকায় রায়হান সিএনজি পাম্পের সামনে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি পাম্পে প্রবেশের সময় একটি প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে প্রাইভেটকার চালক নাদিম ও অটোরিকশাচালক রফিকুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাদিম রফিকুলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়।

মারধরের একপর্যায়ে রফিকুল মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন