Latest

Country

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে।
আটককৃতরা

জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি দল দিঘীরপাড় বাজারে অভিযান চালায়।

অভিযানে এএসআই সিরাজুল ইসলাম ও এএসআই আব্দুর রউফসহ পুলিশের বিশেষ দলটির তৎপরতায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বোয়ালিয়া এলাকার মোঃ মোরশেদ আলম (৩৮) এবং চাঁদপুর সদর থানার মমনপুর এলাকার শাহাদাৎ হোসেন (৪১)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের মতো অপরাধ দমনে এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন