Latest

Country

শরীয়তপুরে অসহায় পরিবারের বসতঘর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক অসহায় পরিবারের বসতঘর গুঁড়িয়ে ও গাছ কেটে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। মাত্র তিন শতাংশ পৈতৃক জমিতে তোলা ঘরটি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভেদরগঞ্জ থানায় একটি लिखित অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি দরিদ্র পরিবারের একমাত্র মাথা গোঁজার ঠাঁই ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে পৈতৃক জমিতে থাকা ঘর গুঁড়িয়ে দিয়ে জোরপূর্বক রাস্তা বের করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ১০নং বড় ছয়গাঁও মৌজার বিআরএস খতিয়ানের ৪২৬নং দাগে মাত্র ৩ শতাংশ পৈতৃক জমির মালিক মফিজুল ইসলাম বেপারী ও তাঁর ভাইয়েরা। এই সামান্য জমিতেই তারা ছোট একটি ঘর তুলে বসবাস করার চেষ্টা করছিলেন। কিন্তু গত ১৬ জুলাই দুপুরে স্থানীয় প্রভাবশালী জুবায়ের মুন্সী, নুরু সরদার ও ইয়ামিন সরদারসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে চড়াও হয় এবং ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

ভুক্তভোগী আয়নাল হক বেপারী ও কুনসুমা বেগম অভিযোগ করে বলেন, বিকল্প পথ থাকা সত্ত্বেও প্রভাবশালীরা তাদের জমিটি দখল করে রাস্তা বানানোর জন্য জোরজুলুম করছে। ঘর ভেঙে ফেলার পাশাপাশি তাদের বেশ কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে। বর্তমানে ঘর হারিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

তবে অভিযুক্ত নুরু সরদার ও চুন্নু মুন্সী ঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, যাতায়াতের সুবিধার জন্য তাদের একটি রাস্তার প্রয়োজন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়েছিল বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে। ছয়গাঁও ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন মোল্লা জানান, উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে দ্রুত বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন