Latest

National

ইউপি চেয়ারম্যান প্রার্থীদের স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক নির্ধারণ করা হবে কি না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
হাইকোর্ট

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।

আদালত জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্ধারণে ব্যর্থতা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

এ ছাড়া ওই ধারার অধীনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক ডিগ্রি নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান। রিটের পক্ষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান হাইকোর্টে বিষয়টি উপস্থাপন করেন।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবের পর আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন