Latest

Country

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সদরের চর মুক্তারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুর এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে চর মুক্তারপুরের দীন ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক বিক্রির অভিযোগে ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— চর মুক্তারপুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে আয়নাল হক বাবু (৩৭) এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. রানা মাদবর (২৮)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন