Latest

Country

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, ডিবি কার্যালয়ের হাজতখানার বাথরুমে নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আসাদুজ্জামান (২৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা এলাকার আব্দুল মান্নান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি ছিলেন।

পুলিশ জানায়, হত্যা ও ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে আসাদুজ্জামানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ডিবি কার্যালয়ের হাজতখানায় রাখা হয়। রোববার তাঁকে আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়ার কথা ছিল।

ডিবি পুলিশের দাবি, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাজতখানার বাথরুমে গিয়ে নিজের পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন আসাদুজ্জামান। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যা মামলায় আসাদুজ্জামানকে আটক করা হয়েছিল। আদালতে উপস্থাপনের আগেই তিনি হাজতখানার বাথরুমে আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা হওয়ায় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জুন গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা এলাকায় অটোরিকশাচালক আব্দুল মান্নানকে হত্যা করে তাঁর মরদেহ সারিয়াকান্দি এলাকায় ফেলে রাখার অভিযোগ ওঠে। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে আসাদুজ্জামানকে আটক করা হয়েছিল।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন