Latest

Country

বগুড়ায় আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা করার দাবিতে চাষিদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছেন আলু চাষিরা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলু ভ্যালু চেইন প্রমোশনাল বডি, বগুড়া জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বগুড়ার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা শতাধিক আলু চাষি এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় তারা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের বর্তমান ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কৃষকবান্ধব ভাড়া নির্ধারণের দাবি জানান।

চাষিরা বলেন, বগুড়া দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা। প্রতিবছর এ জেলায় বিপুল পরিমাণ আলু উৎপাদন হলেও সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়ার কারণে আলু উৎপাদনের মোট খরচ বেড়ে যাচ্ছে।

তাদের দাবি, সংরক্ষণ ব্যয় কমানো হলে কৃষকেরা আলু ধরে রেখে বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে অনেক কৃষক বাধ্য হয়ে উৎপাদন খরচের চেয়েও কম দামে আলু বিক্রি করছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, কৃষকের স্বার্থ বিবেচনায় কোল্ড স্টোরেজের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলু ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছামিউল ইসলাম লিছান, সহসভাপতি রেজাউল ইসলাম, ক্যাশিয়ার রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাকিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের নেতারা। এ ছাড়া বগুড়ার বিভিন্ন এলাকার আলু চাষিরাও কর্মসূচিতে অংশ নেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন