Latest

Country

নদীভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে মুন্সীগঞ্জে পানিসম্পদ কমিটির সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নদীভাঙন রোধ, বন্যা মোকাবিলা ও জলাবদ্ধতা নিরসনে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক পানিসম্পদ ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুন্সীগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আখলাক উল জামিলসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও অংশীজনবৃন্দ।

সভায় জেলার নদীভাঙন প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবেলা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা দূরীকরণে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বর্তমানে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর জোর দাবি জানানো হয়।

উপস্থিত বক্তারা পানি সম্পদের সঠিক সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। সবশেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নদীভাঙন ও বন্যা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো নিয়মিত তদারকি করার নির্দেশ দেন এবং জনস্বার্থে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন