Latest

Country

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমোড়ডাঙ্গা গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিহত আলিনুর কুমোড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে কুমোড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন আলিনুর। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে নিজের পাওনা টাকা ফেরত চান তিনি। টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।

বাক-বিতণ্ডার এক পর্যায়ে রাজিব ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত রাজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন