Latest

Country

সরকারের উচ্চপদস্থদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা: ফরিদপুরে গ্রেপ্তার ১

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে আতিয়ার দর্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে মাইক্রোবাস, একাধিক মোবাইল ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আতিয়ার দর্জিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আতিয়ার দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভুয়া প্রোফাইল ব্যবহার করে প্রভাব বিস্তার, তদবির ও অবৈধ আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযান চলাকালে আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ আট হাজার নয়শত টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন