Latest

Country

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে বেধড়ক পিটিয়ে জখম

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ঘর থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবককে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তাঁর মা ফিরোজা বেগমও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাইফুলের জমিতে অভিযুক্তদের গরু দিয়ে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হলেও আগের সেই আক্রোশ থেকে এই হামলার পরিকল্পনা করা হয়। শনিবার দুপুরে শিপন মোল্লা, কাওসার শরীফ, দিন ইসলাম, মহিব ও আল আমিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল ওই যুবকের বাড়িতে হানা দেয়।

আহতের মা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে অতর্কিত মারধর করতে থাকে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় শিপন মোল্লা তাঁর কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয় এবং ধারালো টিপ চাকু ও দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় বাসিন্দারা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত শিপন মোল্লা মারধরের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, ঘটনাটি নিয়ে এখনও কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন