Latest

Country

জয়পুরহাটে বারি উদ্ভাবিত পানি কচুর উন্নত জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবিতে উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণসম্পন্ন পানি কচুর উন্নত জাতের বিস্তার নিশ্চিত করতে বিশেষ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কন্দাল ফসলের এই আধুনিক জাতগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আজ শনিবার (১৮ জুলাই) উপজেলার পাটাবুকা গ্রামের কৃষক আজিজার রহমানের জমিতে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ আলম বলেন, দেশে বিভিন্ন ধরণের পানি কচুর চাষ হলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে। বারি উদ্ভাবিত এই জাতগুলো সম্পূর্ণ গলাধরামুক্ত, সহজে সিদ্ধ হয় এবং অত্যন্ত উচ্চ ফলনশীল। বর্ষাকালে যখন বাজারে অন্যান্য সবজির সরবরাহ কমে যায়, তখন কচুর লতি ও কচু জাতীয় ফসল পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৌহিদুর রহমান বলেন, বর্তমানে সমাজের সর্বস্তরের মানুষের কাছে কচুর লতি অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত একটি সবজি। দেশে মোট উৎপাদিত কচুর প্রায় এক-চতুর্থাংশই আসে কচুর লতি থেকে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করছে।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন খান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. তানবীর হাসান ও ড. ফেরদৌসী বেগমসহ স্থানীয় চাষি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন