Latest

Country

পটুয়াখালীতে বুলডোজার দিয়ে আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে আগুন ও লুটপাট

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু কাজীর একতলা বসত বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে এই বর্বরোচিত হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলায় জড়িত ছিলেন।
বুলডোজার দিয়ে আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে আগুন দেয়া হয়েছে

can be read, ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লাভলু কাজী সপরিবারে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। বাড়িতে কেবল তাঁর বৃদ্ধ মা বসবাস করতেন। গতকাল বিকেলে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে বাড়িটি সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্ত বুলডোজার নিয়ে এসে বাড়িটিতে তাণ্ডব চালায়।

লাভলু কাজীর ভাই কাজী মশিউর রহমান বাবলু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রশাসনের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। তাঁর অভিযোগ, সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ভাই শাহীন চৌধুরী, হাওলাদার পলাশ, হাওলদার মনির খন্দকার, সুমন তালুকদার এবং ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেতরের সব মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং শেষে অগ্নিসংযোগ করে।

এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। তিনি জানান, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তৎপরতা চালায়। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন