Latest

Country

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ কেওড়া ব্যবহারে বিরিয়ানি হাউজকে জরিমানা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা শহরের একটি বিরিয়ানি বিক্রয় প্রতিষ্ঠানে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে বিরিয়ানি রান্নার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরও দুটি বিরিয়ানি হাউজে তল্লাশি চালানো হলেও সেখানে নিষিদ্ধ বা ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, কয়েক দিন আগে একটি বিরিয়ানি হাউজ থেকে খাবার কেনার পর কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মো. আনিছুজ্জামানের মালিকানাধীন ‘ঢাকা কাচ্চি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানে বিরিয়ানি রান্নায় নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানায় অধিদপ্তর। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ এবং ‘বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ’ পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এসব প্রতিষ্ঠানে নিষিদ্ধ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।

অভিযান শেষে ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখার পাশাপাশি খাদ্য প্রস্তুতে কোনো নিষিদ্ধ উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন