Latest

Country

জামালপুরে মাদকবিরোধী মিনি ম্যারাথন, ২৫০ অ্যাথলেটের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ কিলোমিটার দীর্ঘ এক দৃষ্টিনন্দন মিনি ম্যারাথন। 'স্টপ ড্রাগস, স্টার্ট রানিং' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন আড়াই শতাধিক তরুণ-তরুণী ও অ্যাথলেট। তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে এই আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
অ্যাথলেটের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

শনিবার সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে এই ম্যারাথনের সূচনা হয়। অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে সুস্থ ও সবল সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া উদ্যোগ অত্যন্ত কার্যকর। নিয়মিত দৌড় ও শারীরিক কসরত মানুষের মানসিক বিকাশ ঘটায় এবং যেকোনো সামাজিক অবক্ষয় রুখতে ইতিবাচক শক্তি হিসেবে কাজ করে।

স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে ম্যারাথনটি শহরের প্রধান সড়ক ও চালাপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন রানা মিয়া এবং নারী বিভাগে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌসী। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেডেল তুলে দেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন