Latest

Economoy

আমের মৌসুম হওয়ায় আজ রাজশাহীর কয়েকটি জেলায় ব্যাংক খোলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আম ব্যবসায়ীদের লেনদেন সহজ ও নিরাপদ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী অঞ্চলের আমের বাজারসংলগ্ন কয়েকটি জেলার নির্বাচিত ব্যাংক শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক খোলা (সংগৃহীত ছবি)

চলমান আমের মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আম ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা, ব্যাংকে নিরাপদে অর্থ জমা দেওয়ার সুযোগ তৈরি করা এবং নগদ অর্থ বহন ও সংরক্ষণজনিত ঝুঁকি কমানো।

এ ছাড়া সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে সীমিত পরিসরে শাখা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আম চাষি, আড়তদার, পাইকার ও অন্যান্য ব্যবসায়ীরা সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন