Latest

Country

বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টা: বিএনপি নেতাসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে জমির নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার দায়ের করা জালিয়াতির মামলায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) তৎপরতায় এই জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য দুই আসামি হলেন হাদীবাঁশকাঠী গ্রামের মো. নাঈম ও নূর ইসলাম মোল্লা। এ মামলায় তোফাজ্জেল হোসেন টিয়া নামের আরেক আসামি এখনো পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণীতে জানা যায়, অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের মাধ্যমে নামজারির আবেদন জমা দেন। কাগজপত্র পর্যালোচনার সময় কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে তা যাচাইয়ের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে দলিলটি জাল বলে প্রমাণিত হলে তিনি থানা পুলিশকে খবর দেন।

পরবর্তীতে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালি ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জালিয়াতির মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন