Latest

National

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত: জয়সওয়াল

নয়াদিল্লি প্রতিনিধি
নয়াদিল্লি প্রতিনিধি

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতীয় কর্তৃপক্ষ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। একই সঙ্গে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার বিষয়েও প্রশ্ন করা হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগেও বলেছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এটি বিবেচনা করা হবে।”

এ সময় বাংলাদেশ থেকে করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। ওই অনুরোধে ভারতে আটক থাকা এক ব্যক্তির বিষয়ে জানতে চাওয়া হয়, যার বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি জানান, যেকোনো প্রত্যর্পণ অনুরোধের ক্ষেত্রে আইনগত বিষয় ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর আওতায় দুই দেশ বিভিন্ন সময় অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে পারস্পরিক সহযোগিতা করে থাকে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন