Latest

Country

মাগুরায় মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা
স্টাফ রিপোর্টার, মাগুরা

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার সদর উপজেলায় মামাবাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন সড়কের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত হুজাইফা মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে। সে মায়ের সঙ্গে মঠবাড়ী গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় হুজাইফা। পরিবারের সদস্যরা তাকে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্ত করার জন্য খনন করা গভীর গর্তে তাকে ভেসে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ইমরান মীর জানান, পাশের একটি ভবনে কাজ করার সময় তিনি গর্তের পাশে একটি শিশুকে অপর এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি সেখানে ছুটে যান এবং অচেতন অবস্থায় হুজাইফাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান (বিপ্লব) জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এদিকে, সড়ক প্রশস্তকরণ কাজের জন্য খনন করা গর্তে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের জমে থাকা বৃষ্টির পানি অপসারণে কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন