Latest

Country

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকের বাদ্য ও উলুধ্বনিতে মুখরিত শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা ঘটে। বিশ্বশান্তি কামনায় আয়োজিত এই রথযাত্রায় স্থানীয় শত শত ভক্ত অংশ নেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দির থেকে রথযাত্রার মূল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চিংগড়িয়া এলাকা হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

ধর্মীয় এই উৎসবে অংশ নিতে সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের নারী-পুরুষের ঢল নামে। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা এবং ভক্তদের উলুধ্বনিতে পুরো এলাকা উৎসবমুখর ও মুখরিত হয়ে ওঠে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছর এই পবিত্র তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব নগর পরিভ্রমণে বের হন। আগামী সাত দিন পর মাসির বাড়ি থেকে পুনরায় নিজ আলয়ে ফিরে আসবেন তিনি, যা সনাতন সমাজে 'উল্টো রথ' নামে পরিচিত। বিশ্ব শান্তি ও মানব কল্যাণের প্রার্থনা করে প্রতি বছর এই উৎসব উদযাপিত হয়।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন