Latest

Country

নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা, সংবাদ সম্মেলন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশে সার পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক যুবদল নেতা ও সার ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নবনির্বাচিত ডিরেক্টর জেনারেল মো. সাইদুর রহমান হুমায়ুন সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। তিনি প্রশাসনের কাছে এই হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নরসিংদী শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান হুমায়ুন। তিনি পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একজন নিবন্ধিত সার ডিলার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘোড়াশাল সার কারখানা থেকে দেশের বিভিন্ন স্থানে সার সরবরাহের ট্রাকে বিসিআইসি নিয়োজিত ঠিকাদারদের মাধ্যমেই বস্তা লোডিংয়ের কাজ সম্পন্ন হয় এবং এর বিল সরকারিভাবে পরিশোধ করা হয়। তবে জামালপুরের একটি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট জাকির হোসেন জোরপূর্বক প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ৭০০ থেকে ৮০০ টাকা চাঁদা আদায় করছেন।

তিনি জানান, প্রতি মাসে এভাবে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ হয় একটি স্বার্থান্বেষী মহল। এরই জের ধরে তাকে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে গত ৩ জুলাই পলাশ থানায় মাদক আইনের ধারাসহ একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

সাইদুর রহমান হুমায়ুন নিজের রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনের সততা তুলে ধরে বলেন, ১৯৯৫ সাল থেকে সুনামের সাথে সারের ব্যবসা পরিচালনা করছেন এবং সম্প্রতি বিএফএ-এর কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন। জীবনে কোনোদিন সিগারেট বা পান পর্যন্ত স্পর্শ না করলেও তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এমন সাজানো মাদক মামলায় জড়ানো হয়েছে।

ষড়যন্ত্রমূলক এই মামলার নিরপেক্ষ তদন্ত ও তা প্রত্যাহারের দাবি জানিয়ে ভুক্তভোগী এই ব্যবসায়ী প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন