Latest

Country

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের হানা: ১৪ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১৪ জন দালালকে আটক করেছে র‍্যাব-১৪। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের প্রতারিত করে আসছিল।
আটককৃতরা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের পরিচালনায় একটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দণ্ডপ্রাপ্তরা হলেন আতিকুল ইসলাম, রফিক আলী, ইমরান বাদশা, আসাদ, আহসান উল্লাহ, মনির, টুটুল আমিন, আনিস হোসেন, মো. রানা, মো. সোহাগ মিয়া, মনির হোসেন, শিলা আক্তার, জীবন হোসেন এবং আক্তার হোসেন। তাদের সবাইকে সাজা প্রদানের পর জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিয়ে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও সাধারণ রোগীদের টার্গেট করত। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হবে না—এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা রোগীদের শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। সেখানে কমিশনের বিনিময়ে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো।

ভুক্তভোগী এক রোগীর স্বজন বাবুল হোসেন জানান, তাঁর ছেলের পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে আসার পরপরই তিনি এই দালাল চক্রের খপ্পরে পড়েন। পরে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের নামে দফায় দফায় তাঁর কাছ থেকে ৩৯ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, এ ধরনের চক্রের কারণে গ্রামীণ ও দরিদ্র মানুষ চরম প্রতারণার শিকার হচ্ছেন। অনেক সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে। শুধু সাময়িক অভিযান কোনো স্থায়ী সমাধান নয়; এদের রুখতে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। ভবিষ্যতে হাসপাতালে রোগীদের নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন