Latest

Country

যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শ্রদ্ধা ও ভালোবাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সকালে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হন। পুষ্পস্তবক অর্পণের পর ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত ও চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনায় এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও অনুপ্রেরণাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। এই চেতনাকে হারিয়ে যেতে দিলে ছাত্র-জনতার এত বড় আত্মত্যাগ ব্যর্থ হবে। তিনি আরও বলেন, বাঙালির ইতিহাস সব সময় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ইতিহাস। এই গৌরবোজ্জ্বল স্পিরিটকে ধারণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন