Latest

National

উত্তরায় বাসের ধাক্কায় ২ সাংবাদিক নিহত, ফিরছিলেন ম্যাচ দেখে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁরা বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত দুই সাংবাদিক

রাজধানীর উত্তরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সাংবাদিক হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। তাঁদের বাড়ি টঙ্গী এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ বড় পর্দায় দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ওই দুই সাংবাদিক। তাঁরা উত্তরা বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা বিভাগের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তবে বিআরটি লেনের অন্য কোনো স্থানে ক্যামেরার ফুটেজ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন