Latest

Country

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৩ বেকারিকে পৌনে ২ লাখ টাকা জরিমানা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের কানাইপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় তিনটি বেকারিকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগি বাজার ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডলের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার প্রকৌশলী এস এম সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।

আদালত সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের মৃগি বাজারের 'বিসমিল্লাহ বেকারি'র কারখানায় কাপড়ের ক্ষতিকর রঙ ব্যবহার করে বিস্কুট, রুটি ও কেক তৈরি করা হচ্ছিল। এছাড়া খাদ্যের মোড়কে অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহার, যথাযথ পরীক্ষা ছাড়াই পুষ্টি তথ্য প্রদর্শন এবং পচা-পোকাযুক্ত উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 'নিরাপদ খাদ্য আইন-২০১৩' অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ক্ষতিকর রঙ ও নিম্নমানের সামগ্রী ধ্বংস করা হয়।

অনুরূপভাবে, কলেজ রোডের 'মায়ের দোয়া ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারি' বিএসটিআই-এর সিএম লাইসেন্স ছাড়াই তাদের লোগো ব্যবহার করছিল। এ অপরাধে 'বিএসটিআই আইন-২০১৮' অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে পচা ডিমের খোসা এবং পচা ডিম দিয়ে তৈরি করা খামির জব্দ করে বিনষ্ট করা হয়।

এছাড়া একই এলাকার 'মুসলিম ফুড' নামক চিপস তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অননুমোদিত রাসায়নিক ব্যবহারের দায়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন