Latest

Country

রায়গঞ্জে খালে গোসলে নেমে মাদ্রাসাছাত্র আরাফাতের মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত হোসেন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি খালে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেনের মরদেহ উদ্ধার

নিহত আরাফাত হোসেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে আরাফাত কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে নাড়ুয়া গ্রামের ব্রিজের নিচের খালে গোসল করতে যায়। একপর্যায়ে সে খালের গভীর পানিতে তলিয়ে যায়।

পরে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি জানালে স্থানীয়রা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর আরাফাতকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন