Latest

Literature

সংবাদ শিরোনাম

লিটন আব্বাস
লিটন আব্বাস

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্ষার ঢলে চিরকাল একইশ্রেণির মানুষের চোখের জল হয়ে বারবার নামে তাদের ঘরে, বর্ষা এলেই কদমপাঁপড়ি কঙ্ক্রিটে ঝরে ঝরে পড়ে!
লিটন আব্বাস

জলেডোবা মানুষের কাছে তিস্তা, সুরমা, যমুনা, বক্ষ্মপুত্র, ঘাঘট, ধরলা তাদের জীবনে বাদলার কিঙ্সুখ বয়ে আনেনা,
বরং
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত উজানের ঢলে এদের দুঃখগাথা রোজবছরে ভেসে যায়!

ত্রাণেও তর্পায় দুখিজীবনের গল্প!!

বর্ষা ফুরোয় একসনের জন্য, সাথে ডোবা মানুষের গল্পও সেলাই হয়ে যায়। ভুলে যায় সবাই, সবশ্রেণি!

আবার পরেরবছরের বাদলায় টাটিঞ্চলের মানুষেরা যখন জানালা দিয়ে বৃষ্টিভোখে,
নিম্নাঞ্চলের মানুষের মন তখন আতঙ্কিত হয়;
কখন যেনো আবার তলিয়ে নেবে ঘরবাড়ি, আবাদি ফসল, আর সকল গৃহস্থালি স্বপ্ন!

সংবাদ শিরোনাম হয়ে উঠলে কতিপয় ব্যক্তিবর্গ, রাজণ্য অস্থির হয়ে ওঠে, দিনরাত এককরে কাজের ফিরিস্তি ঠোকায়।

আপৎকালীন হাতগুলো প্রসারিত হয় বটে অথচ স্থায়ী সল্যুশন, মলম বানভাসি মানুষ আজও পেলোনা!

অথচ বানবাসীকে পুঁজি করে কতেক সুবিধাভোগী চামচের দল লাভের সোয়াব নিয়ে পাকা সড়ক দাপিয়ে উঁচু পাহাড়সম অট্টালিকায় ঘুমোয়!

বন্যানিয়ন্ত্রণ বাঁধে অবৈধ লাভের পয়সায় অট্টালিকায় ঘুমানো ঠিকাদার নিরাপদে ঘোমে,
আর যাদের জন্য বাঁধ, তারা ফিবছর সেই পানিতেই ডোবে!

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন