Latest

Country

পাবনায় শ্রদ্ধা ও ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেতার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পাবনা শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় জেলা জাতীয় পার্টির আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা এরশাদের শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে এবং জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে হুসেইন মুহম্মদ এরশাদের ভূমিকা ছিল অনন্য। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা আজও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক।

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দলীয় সদস্য আবু তালেব সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন