Latest

Country

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে জখম করলেন বিএনপি নেতা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কান কামড় দিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতার নাম মহিউদ্দিন চিশতিয়া, যিনি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যবসায়ীর কানে চারটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে ড্রেজার মেশিন বসিয়ে শীতলক্ষ্যা নদী থেকে বালু ভরাটের কাজ করছিলেন তিনি। ঘটনার দিন বিকেলে শ্রমিকদের মজুরি দিয়ে ফেরার পথে চারজন মোটরসাইকেল আরোহী তাকে জোরপূর্বক তুলে নিয়ে মহিউদ্দিনের বাড়িতে আটকে রাখে।

সেখানে দীর্ঘ এক ঘণ্টা আটকে রেখে সাত-আটজন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে কেন অনুমতি ছাড়া ড্রেজার বসানো হয়েছে—এই প্রশ্ন তুলে বিএনপি নেতা মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে তার কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত এলাকা ছাড়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া বিস্তারিত মন্তব্য এড়িয়ে গিয়ে জানান, একটি দলীয় কর্মসূচির কারণে তিনি ব্যস্ত রয়েছেন এবং পরে ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য জানাবেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন