Latest

Country

ফতুল্লায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস সংযোগের লাইন মেরামতের কাজ চলাকালে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গ্যাস সংযোগের লাইন

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির গ্যাস সংযোগের লাইন মেরামতের জন্য শ্রমিকদের সঙ্গে ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল। কাজ শুরুর আগে অগ্রিম দুই হাজার টাকা দেওয়া হয়। পরে রাতে সড়ক কেটে মাটির নিচে থাকা পাইপ বের করে সংযোগ মেরামতের কাজ চলছিল।

এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত আরিফুল ইসলামের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহত আরিফুল ইসলাম রংপুর জেলার কালিগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা। তিনি আলী আজগরের ছেলে।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। গ্যাস সংযোগটি বৈধ ছিল নাকি অবৈধ, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন