Latest

Country

শ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টার পর থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। গন্তব্যে পৌঁছাতে বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে সাধারণ মানুষকে।
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সীমিত আকারে কিছু বাস চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস বন্ধের ফলে রাজশাহী ও ঢাকাগামী যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে চরম বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, তবে রাজশাহী থেকে বাস না ছাড়ার কারণে এখান থেকেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি কমানোর জন্য শ্রমিকদের মধ্যকার এই অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিরসন করে পুনরায় বাস চলাচল চালুর দাবি জানিয়েছেন তারা।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন