Latest

Country

বান্দরবানে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল জেলা নাগরিক পরিষদ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ করেছে জেলা নাগরিক পরিষদ। সংগঠনের দাবি, কেন্দ্রীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল জেলা নাগরিক পরিষদ

বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা নাগরিক পরিষদের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমানের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল একটি বক্স লেক্সাস বিস্কুট, আধা কেজি মুড়ি, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, দুই লিটার বিশুদ্ধ পানি, আধা কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, চারটি ওরস্যালাইন, এক লিটার সয়াবিন তেল এবং দুটি বড় মোমবাতি।

জেলা নাগরিক পরিষদের নেতারা বলেন, কাজী মো. মজিবুর রহমান দীর্ঘদিন ধরে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলমান বন্যা পরিস্থিতিতেও তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। গত দুই দিন ধরে বিভিন্ন পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা নাগরিক পরিষদের সহসভাপতি মো. আজিজ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো. নুরল আফছার, সহসাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন, পৌর সভাপতি শামসুল হক শামুসহ জেলা ও পৌর কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন