Latest

Country

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সফল কর্মীদের সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন। বক্তারা তাদের বক্তব্যে পরিকল্পিত পরিবার গঠন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানোর তাগিদ দেন।

আলোচনা সভায় বক্তারা দেশের জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সম্পদে পরিণত করার আহ্বান জানান। তারা বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে হলে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই। এ লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাবিব, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নুসরাত জাহান এবং মাঠপর্যায়ের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন