Latest

Education

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ধরনের বৃত্তি মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন রয়েছে।

অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী। এদের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন।

মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)। অর্থাৎ এবারও বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও উৎসাহিত করার লক্ষ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী, মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি নির্ধারণ করা হয়। তবে চূড়ান্ত ফলে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।

পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। উপস্থিতদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং ছাত্রী ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের একটি মাধ্যম নয়; বরং ভবিষ্যতের দক্ষ, দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক নাগরিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

যেভাবে দেখা যাবে ফল
শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস ওয়েবসাইটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করলে বিস্তারিত ফলাফল ও নম্বরপত্র দেখা যাবে।

১২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন